admin
প্রকাশ: ২০১৮-০৬-০৯ ২২:৫১:৫৩ || আপডেট: ২০১৮-০৬-০৯ ২২:৫১:৫৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার খরনা ইউনিয়ন যুবলীগের ইফতার মাহফিল গতকাল গুলশান মেহরীন এ সভাপতি বাপ্পী চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি এড. বেলাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমএ রহিম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবরীগ প্রচার সম্পাদক এনামুল হক মজুমদার, পৌর যুবলীগের শিÿা ও প্রশিÿণ সম্পাদক আলমগীর আলম, বক্তব্য রাখেন যুবলীগ নেতা আজিমুল হক নোভেল, এরশাদুল আলম, কুতুব উদ্দিন, আবদুল মাজেদ টিটু, নেজাম আলী, আবু তাহের, শফর আলী চৌধুরী মো. আজম, আবুল বশর, নেছার, জামাল, মোসলেম, ওসমান, আজগর, সুজন, হাশেম, ফরমান, আইয়ুব, কামাল, ডা. রাজীব চৌধুরী, আজিজ, মাইমুন, শাহদাত, সাদ্দাম, শাহ আলম প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন বিগত সাড়ে ৯ বছর সারা দেশে বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহা সড়কে উঠেছিল বাংলাদেশ। আজ জাতির প্রত্যাশা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে। যা গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি পটিয়ায় বার বার নির্বাচিত সাংসদ সামশুল হক চৌধুরী নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।