admin
প্রকাশ: ২০১৮-০৬-০৯ ২২:৫৮:৪২ || আপডেট: ২০১৮-০৬-০৯ ২২:৫৮:৪২

আবদুল হাকিম রানা,বীর কন্ঠ :
পটিয়া ক্লাবের ইফতার মাহফিল গতকাল ক্লাব মিলনায়তনে সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেলুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লাবের আজীবন সদস্য পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্লাবের আজীবন সদস্য ও সাবেক মহিলা সাংসদ বেগম চেমন আরা তৈয়ব, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ক্লাবের সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা এ.কে.এম আবদুল মতিন চৌধুরী, মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান, পটিয়া আদালতের পিপি এড. বদিউল আলম, অধ্যÿ আবু তৈয়ব, কাউন্সিলর গোফরান রানা, ক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সামশুল আলম বাবু, যুগ্ম সম্পাদক সরওয়ার কামাল রাজীব, অর্থ সম্পাদক মাষ্টার শ্যামল দে, সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বিপ্লব, সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. ছৈয়দ, কার্যকরী সদস্য এয়ার মুহাম্মদ, কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে প্রধান অতিথি এমপি সামশুল হক চৌধুরী রাষ্ট্রীয় কাজে ঢাকায় অবস্থানের ফলে এতে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, পটিয়া ক্লাব একটি সভ্য ও আদর্শিক নাগরিক তৈরীর কারখানা। এ সংগঠনের মাধ্যমে আমাদেরকে অবÿয়মুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে হবে। তিনি ক্লাবের উন্নয়নে অতীতের মত সব ধরণের সহায়তার আশ্বাস দিয়ে বলেন, পটিয়ার হারানো গৌরব ফিরিয়ে আনার মাধ্যমে বিগত সাড়ে ৯ বছরে পটিয়াকে একটি মডেল জনপদ হিসেবে গড়ে তোলা হয়েছে। যা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করতে হবে। এতে বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, পটিয়ার শিল্প সাহিত্য ও সংস্কৃতির উন্নয়নে পটিয়া ক্লাবের বিকল্প নেই। তিনি ক্লাবের কর্মকান্ডে গতিশীলতা আনার মাধ্যমে একে এগিয়ে নিতে সংশিøষ্টদের প্রতি আহবান জানান। সভাপতির বক্তব্যে ইউএনও মো. রাসেলুল কাদের সমৃদ্ধ ক্লাব গড়ার মাধ্যমে সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে সকলকে ভেদাভেদ ভুলে কাজ করার আহবান জানান।