চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাগরে লঘুচাপ, সমুদ্র বন্দরে ৩ নম্বর সকর্ত সংকেত

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১৪:৩৪:১৩ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১৪:৩৪:১৩

বীর কন্ঠ ডেস্ক :

উত্তর বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সাগর কিছুটা উত্তাল রয়েছে।

এ কারণে শনিবার সকাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।শনিবার সকালে আবহাওয়া অধিদফতর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলেছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অফিস আরও বলছে, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *