চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সাতকানিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নারীসহ নিহত ২

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১৪:১২:৫৩ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১৪:১২:৫৩

আলাউদ্দিন,বীর কন্ঠ : 

সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় যাত্রীবাহী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। শনিবার (০৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এতে আহত হয়েছেন ৭ জন।

নিহতরা হলেন-সাতকানিয়ার আবদুর রাজ্জাক (৩৫) এবং ২৮ বছর বয়সী অজ্ঞাত এক নারী।

আহতরা হলেন-শামসুল আলম (৩৫), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), টিপু (২৮), আকরাম (২৫), ইসমাইল (৪২) ও বিল্লাল (৩৩)।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন  বলেন, ‘কেরানিহাট গরুরবাজার এলাকার উত্তরপাশে কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমূখী একটি হাইচ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। এতে ঘটনাস্থল থেকে অজ্ঞাত এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। পরে আহত অবস্থায় সাতজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *