Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১১:৪০:২৫ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১১:৫১:১৯

প্রেস বিজ্ঞপ্তি, বীরকন্ঠ :
সাতকানিয়ার শিক্ষা-সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নযাত্রা পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল (৮ জুন) শুক্রবার বাজালিয়াস্থ এম. রহমান মার্কেটে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন সহকারী কর কমিশনার এ,কে,এম শামসুল আলম ।

বক্তব্য রাখেন, চট্টগ্রাম মালিক নার্সারী সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন, এডভোকেট ওসমান গণি খোকন, মো কাইয়ুম, মোহাম্মদ রফিক ,মোহাম্মদ ওসমান, মাওলানা আবদুল্লাহ, মো শাহেদ, রকিবুল হাসান রকিব, মোহাম্মদ সেলিম, সংগঠনের সদস্য আশিকুর রহমান আশিক ,জামশেদ আলম, আমান তানজিব, হাফেজ নাছির, জিয়া,মো আরিফ, মোহাম্মদ আবদুল, ইউনুস, রশিদ, জাবেদ, জাহেদ, আবছার, মাবুদ, আলমগীর, মিজান, মো আলী প্রমুখ ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে ।
বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস । রমজানের শিক্ষায় বাকি ১১ মাস কাটালে সমাজের বৈষ্যম্যনীতি, রাহাজানী, ব্যাভিচার, পাপাচার, অশ্লীলতা, সুদের কারবার, ঠকবাজী কমে যাবে । ধনী-গরিবের বৈষম্য দূর হবে । সমাজে শান্তি-শৃংখলার উন্নয়ন ঘটবে ।