চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

সৌদি আরবের মক্কার গ্রান্ড মসজিদের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা 

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ১৯:৪৫:৫০ || আপডেট: ২০১৮-০৬-০৯ ১৯:৪৫:৫০

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গ্রান্ড মসজিদের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসী। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। তবে নিহত ওই ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি এক প্রতিবেদনে শনিবার এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মসজিদের তৃতীয় তলার বারান্দায় দুর্ঘটনা প্রতিরোধ বেড়ার ওপর থেকে লাফ দিয়েছেন ওই ব্যক্তি।

জুমআর নামাজের জন্য মসজিদের সামনে হাজার হাজার মানুষের সমবেত হয়েছিলেন। এ সময় ওই ব্যক্তি লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, নিহত ব্যক্তি কোন দেশের নাগরিক তা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *