চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে জাল নোটসহ আটক ১

প্রকাশ: ২০১৮-০৬-১০ ১৩:০৯:৫০ || আপডেট: ২০১৮-০৬-১০ ১৩:০৯:৫০

বীর কন্ঠ ডেস্ক  :

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকা থেকে ৩১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. ফারুক (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক মো. ফারুক পটিয়া উপজেলার বাংলাবাজার এলাকার আবু মিয়ার ছেলে। শনিবার (৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে স্টেশন রোডের পীরস্থান নামে একটি দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ঈদের বাজারে জাল টাকা ছড়ানোর চেষ্টা করছিলেন। তার প্যান্টের পকেট তল্লাশি করে মোট ৩১ হাজার ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে।’

তিনি আরও জানান, জাল নোটগুলোর মধ্যে অধিকাংশ নোটই ছিল একই সিরিয়ালের। এর মধ্যে ১১টি ৫০০ টাকার নোট ও ২৬টি ১০০০ টাকার নোট রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *