admin
প্রকাশ: ২০১৮-০৬-১০ ১২:৩৫:৫৮ || আপডেট: ২০১৮-০৬-১০ ১২:৩৫:৫৮

এস,এম রাশেদ, চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাঁইশ উপজেলার ধোপাছড়ী ইউনিয়নের ‘ধোপাছড়ী সমিতি-চট্টগ্রাম’ এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ২২ রমজান, শুক্রবার (৮ জুন ‘১৮ইং) সন্ধ্যায় চট্টগ্রামের জিইসি মোড়স্থ জামান হোটেল এন্ড রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। সমিতির আহবায়ক সোহেল রানা (খোকন) এর সভাপতিত্বে সাইফুদ্দিন হিরো, টি.এইচ. সেলিম, নাজিম উদ্দিন মাহমুদ ও জামাল উদ্দিন (সোহেল) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন, নাজিম উদ্দিন মাহমুদ। সাইফুদ্দিন হিরুর জাগরণী ইসলামি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ধোপাছড়ীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহজাদা দেলোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান আবু ইউসুফ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন, ইউনাইটেড কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম,বাংলাদেশ টেলিভিশন এর ইঞ্জিনিয়ারিং অফিসার জামিল আক্তার, অবসরপ্রাপ্ত সেনা অফিসার নুরুল আলম, আবু তাহের চৌধুরী ইঞ্জিনিয়ার মীর মঈনুদ্দীন, আব্দুল আলীম, প্রবাসী আলহাজ্ব জয়নুল আবেদীন, আহমেদ হোসেন, মুহাম্মদ ইউনুছ, মীর মুহাম্মদ কুতুবুদ্দীন, আব্দুল করিম,ফজলুল করিম, মোজাম্মেল হক, জিয়াউর রহমান সহ প্রমুখ। অতিথিরা তাঁদের বক্তব্যে এহেন অনুষ্ঠান আয়োজনে সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আরো বলেন- একটি সংগঠনকে এগিয়ে নিতে হলে প্রথমে নিজেকে সৎ কর্মের মধ্যদিয়ে এগিয়ে নিতে হবে, তবেই যেকোনো সামাজিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব হবে। তাঁরা আরো বলেন-‘পৃথিবীর সভ্যতা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একজন পরিচ্ছন্নকর্মীর যেমন অবদান আছে তেমনিভাবে একজন রাষ্ট্রনায়কের ও অবদান আছে। এ ধরণের সংঘটনের ক্ষেত্রে প্রথমে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গঠন করতে হবে, তাহলেই পুরো সমিতি আলোকিত হবে।’
অনুষ্ঠানে সমিতির সমন্বয়ক, যুগ্ম আহবায়ক এবং সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- আবু ফয়েজ চৌধুরী, মুছা আল কাজেম, টি.এম. সেলিম,জমাল উদ্দিন (সোহেল), মোহাম্মদ নেজাম উদ্দিন, মোঃ মইনুদ্দিন, হিরু বড়ুয়া, জিয়াউর রহমান (বিশিষ্ট ব্যবসায়ী),মোহাম্মদ আরিফ, মোঃ ইউসুপ,মোঃ মহিউদ্দিন,মোঃ সেলিম উদ্দিন,ফখরুল ইসলাম,আহমদুল হক,এনামুল হক প্রমুখ। পরে বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।