চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

দোহাজারীতে এক প্রতিবন্ধীর ভাতার টাকা ছিনতাই 

প্রকাশ: ২০১৮-০৬-১০ ১৭:৪৮:০১ || আপডেট: ২০১৮-০৬-১০ ১৭:৪৮:০১

চন্দনাইশ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারীতে রমিজ (২৫) নামর এক প্রতিবন্ধীর ভাতার টাকা ছিনতাই করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ১০ জুন দুপুরে দোহাজারী বাস স্টেশন এলাকায় ঘটে। রমিজ দোহাজারী পৌরসভার  ডাক বাংলার এলাকার আমান উল্লাহর পুত্র।

প্রতিবন্ধী রমিজ জানান, রবিবার দুপুর ১২ টায় দোহাজারী সোনালী ব্যাংক থেকে ৩ হাজার ১’শ টাকা প্রতিবন্ধী ভাতার টাকা তুলে তার ২ বছর ও ৪ বছরের কন্যা সন্তানের জন্য ঈদের কাপড় ছোপড় ক্রয় করার জন্য  দোহাজারী হাজারী শপিং সেন্টারে প্রবেশ মাত্রই এক ছিনতাইকারী প্রতিবন্ধী রমিজের গা ঘেষে যায়, এক পর্যায়ে তার প্যান্টের পেকেটে হাত দিলে সে ভাতার টাকাগুলো আর খুঁজে পায় না। তখন হতভাগ্য প্রতিবন্ধী রমিজের কান্নার আওয়াজে এলাকার আকাশ ভারী হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *