চট্টগ্রাম, , মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

admin

আগামী নির্বাচনে কর্মীবান্ধব প্রার্থী চায় সাতকানিয়া লীগ

প্রকাশ: ২০১৮-০৬-১১ ০০:৩৩:০৫ || আপডেট: ২০১৮-০৬-১১ ০০:৩৩:০৫

 

মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

যারা এলাকায় সারা জীবন দলীয় নেতা কর্মীদের নিয়ে মাঠে কাজ করে আসছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ আসনে এমন ব্যক্তিকে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনা জনগণ ও দলের কর্মী বান্ধব নেতাকেই মনোনয়ন দেবেন বলে আশা প্রকাশ করেন তারা। দলীয় হাইকমান্ড দলের জন্য নিবেদিত প্রাণ যে কাউকেও নৌকা প্রতীকে মনোনয়ন দিলের তার পক্ষে এক জোট হয়ে কুমর বেধেঁ মাঠে নেমে কাজ করবেন বলে জানান।

 

গত ৯ জুন শনিবার রাতে কেরানীহাট নিউ মার্কেটের একটি হোটেলে সাতকানিয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, আমাদের সভাপতি এমএ মোতালেব সিআইপি সারাজীবন দলের নেতা-কর্মীদের আখড়ে ধরে সাতকানিয়া-লোহাগাড়ায় জননেত্রীর প্রতিনিধি হয়ে নানা রকম উন্নয়ন মূলক কাজ করে আসছে। মোতালেক ভাইকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হলে মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনে এই আসনটি উপহার দেব আমরা।

মতবিনিময়কালে বক্তব্য রাখেন, সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেব, যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহাজান ও শাহারিয়ার প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *