Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৬-১১ ২৩:০৭:৫১ || আপডেট: ২০১৮-০৬-১১ ২৩:০৭:৫১

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
চট্টগ্রাম ব্রাদার্স ক্রিকেট একাডেমীর বর্ষ সেরা ক্রিকেটার হিসেবে সম্মাননা পেয়েছেন পটিয়ার সন্তান এস.এম আজিজ। গতকাল তাকে ব্রাদার্স ক্রিকেট একাডেমী আয়োজিত ইফতার মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন নাজাত ট্রেডিং গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আবু হানিফ। এসময় উপস্থিত ছিলেন ব্রাদার্স ক্রিকেট একাডেমীর ভাইস চেয়ারম্যান মো. নেজাম উদ্দিন চৌধুরী, প্রধান কোচ মুবিনুল হক, আমিনুল হক, মাছুমুদ্দোলøাহ, রিকন, সামাদ, হাসান, সাজু, আকবর খান প্রমুখ। এতে ব্রাদার্স ইউনিয়নের বর্ষ সেরা ক্রিকেটার হিসেবে তরুণ ক্রিকেটার ও অগ্রণী ব্যাংকের অধিনায়ক এস.এম আজিজ সম্প্রতি ভারতে খেলতে গিয়ে ইনজুরিতে পড়ায় তাকে নাজাত ট্রেডিং গ্রুপের চেয়ারম্যান মো. আবু হানিফ তাকে ৫০ হাজার টাকা ও একাডেমীর প্রধান কোচ মুবিনুল হককে ৫০ হাজার টাকা সহ এক লাখ টাকা প্রদান করেন। পরে পুরস্কৃত ক্রিকেটার এস.এম আজিজের ইনজুরি মুক্তির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।