চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

জাতি তরুণদের নিয়ে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখে:  ইউএনও আবু আসলাম

প্রকাশ: ২০১৮-০৬-১১ ১২:০৮:১০ || আপডেট: ২০১৮-০৬-১১ ১২:১৫:২৬

আলাউদ্দিন , বীর কন্ঠ :

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার  আবু আসলাম বলেছেন,  তরুণ সমাজ দেশ ও জাতির কাণ্ডারি, আগামী দিনের কর্ণধার। তরুণরাই পারে অসম্ভবকে সম্ভব করতে, পরাজয়কে জয় করতে। তরুণ সমাজ হল হতাশাগ্রস্ত জাতির আশার আলো। সেই আশার আলো বিকিয়ে তরুণ সমাজ জাতির ভাগ্য উন্নয়নে ও দেশ গঠনে অঙ্গীকারাবদ্ধ।

গতকাল ১০ জুন  সকালে লোহাগাড়া উপজেলা কনফারেন্স হলে আয়োজিত  লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম”র উদ্যোগে ঈদ বস্ত্র ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তরুণদের ফেসবুক বা সাইবার ক্রাইম থেকে দূরে সরে আসতে হবে । অতিরিক্ত ফেসবুক ব্যবহারের ক্ষতির ব্যাপারেও সচেতন হওয়ার আহবান জানান তিনি। তাদেরকে সময়ের মূল্য দিয়ে মাদক, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকতে হবে ।

লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের সভাপতি মোঃ আবু ছিদ্দিক’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর লোহাগাড়া শাখার কর্মকর্তা মোঃ তানভীরুল ইসলাম, সিটি ব্যাংক লোহাগাড়া শাখার অফিসার ও সংগঠনের উপদেষ্টা মোঃ মুজাহিদ হোসাইন সাগর, সাধারণ সম্পাদক মোঃ শহিদ হোসেন, কক্সবাজার টিমের আহবায়ক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য নাজমুস সাকিব, বড়হাতিয়া টিমের আহবায়ক খুরশেদুল আলম, পুটিবিলা টিমের আহবায়ক বোরহান উদ্দিন। চুনতি টিমের আহবায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ শাজাহান, অর্থ সচিব সায়েম মাহমুদ, কফিলউদ্দিন, রিয়াদ, আমজাদ হোসাইন, নাজরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *