Faruque Khan
Executive Editor
প্রকাশ: ২০১৮-০৬-১১ ২২:৫৭:৪৪ || আপডেট: ২০১৮-০৬-১১ ২২:৫৭:৪৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া পৌরসভার ব্যবস্থাপনায় এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছর প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ বছর যথাযথ ব্যবস্থাপনায় এ ঈদ জামাত অনুষ্ঠানে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বর্তমানে চলমান প্রবল বর্ষায় যাতে ঈদ জামাতে কোন ধরণের অসুবিধা না হয় সেই লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা পৌরসভা কর্তৃক গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রয়োজনে ত্রিপলী দিয়ে পুরো ঈদ জামাতের মাঠ ডেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌর প্রধান ঈদ জামাত কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এসময় ঈদ জামাত কমিটির সদস্য কাউন্সিলর গোফরান রানা, কাউন্সিলর আবদুল মান্নান, ঈদ জামাত কমিটির সদস্য আবুল কালাম বাবুল, ঈদ জামাত কমিটির সদস্য পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা ও নুরুল ইসলাম আর্মি, পৌরসভার কর্মকর্তা জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।