চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

ইনানীতে ভাসমান দুই মরদেহ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৬-১২ ২৩:২০:০৯ || আপডেট: ২০১৮-০৬-১২ ২৩:২০:০৯

 

বীর কন্ঠ ডেস্ক  :

কক্সবাজার সমুদ্র সৈকতের সি-ইন ও ইনানী পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনের পৃথক সময়ে তাদের মরদেহগুলো উদ্ধার করা হয়। তাদের বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছর বলে উল্লেখ করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (অপারেশন) মাঈন উদ্দিন বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে রোববার ভোরে ১৬টি ট্রলারডুবির ঘটনা ঘটে। ওই ঘটনায় সর্বশেষ ১৬ জন নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে- অজ্ঞাত মৃতদেহগুলো নিখোঁজ জেলেদের।

মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। তাদের পরিচয় নিশ্চিত হতে বেতার বার্তা দেয়া হয়েছে। পাশাপাশি ট্রলার মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হয়েছে বলেও জানান ওসি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *