চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

কাপ্তাই-চট্টগ্রাম সড়ক যোগাযোগ গাছ পড়ে বিচ্ছিন্ন

প্রকাশ: ২০১৮-০৬-১২ ২১:৫২:০৫ || আপডেট: ২০১৮-০৬-১২ ২১:৫২:০৫

নূর হোসেন মামুন, কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটি জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি এলাকায় অাজ দুপুর সাড়ে ১২টার সময় স্থানীয় একটি বাড়ির কৃষ্ণচুড়া গাছ মাটি থেকে উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সাময়িক সময়ের জন্য দূর্ভোগে পড়ে স্থানীয়রা।

এদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর বন বিভাগের ব্যাঙছড়ি বিটের নেতৃত্বে ১ঘন্টার মধ্যে পুনরায় অাবার সড়ক যোগাযোগ সচল করতে সক্ষম হয় সড়কটি।

 

এদিকে এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন, কাপ্তাই উপজেলা অা’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, ব্যাঙছড়ি বিট কর্মকর্তা নজরুল ইসলাম সহ অারও অনেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *