চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহড়ের পাদদেশ থেকে ৪‘শ ৯০ পরিবারকে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন

প্রকাশ: ২০১৮-০৬-১২ ০১:২৬:১০ || আপডেট: ২০১৮-০৬-১২ ০১:২৬:১০

বীর কন্ঠ ডেস্ক  :

চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহড়ের পাদদেশ থেকে ৪‘শ ৯০ পরিবারকে সরিয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে নগরের মতিঝর্না, বাটালি হিল, মিয়ার পাহাড়, আমিন পাহাড়, একে খান ও পোড়া কলোনি পাহাড়ে অভিযান চালিয়ে এসব পরিবারকে সরিয়ে দেয়া হয়। একই এসময় ১‘শ ৭০টি অতি ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি উচ্ছেদ করে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

গত দুদিন আগ থেকে ভারী বর্ষণের কারণে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরকে সরে যাওয়ার জন্য মাইকিং করে জেলা প্রশাসন। এর একদিন পর সোমবার সকাল থেকে এক অভিযান চালিয়ে প্রায় পাঁচশ পরিবারকে সরিয়ে নেন। একই সঙ্গে ১‘শ ৭০টি বাড়ি ভেঙে দিয়ে সেখানে লাল রঙের পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে। এতে নেতৃত্ব দেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন।

অভিযানে নগরের আকবর শাহ, জালালাবাদ এবং খুলশী পাহাড়ে ঝুঁকিতে থাকা পরিবারকে সরিয়ে দেয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, সরিয়ে দেয়া পরিবারগুলোর মধ্যে যাদের অন্যস্থানে যাওয়ার সুযোগ নেই তাদেরকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে রাতেরখাবার ও সেহেরির ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *