admin
প্রকাশ: ২০১৮-০৬-১২ ২২:২৬:৩৫ || আপডেট: ২০১৮-০৬-১২ ২২:২৬:৩৫

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার খরনা ইউনিয়ন যুবলীগের ইফতার মাহফিল সংগঠনের সভাপতি ও উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক কামাল উদ্দিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি বেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সহ-সভাপতি হাসান উল্লাহ চৌধুবী, বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা মোরশেদুল হক মো: ফোরকান, শাহজাহান চৌধুরী, মফিজুল আলম, মাহমুদুল হক মাদু, যুগ্ম সম্পাদক আবুল হাসনাত মো. ফয়সাল, লিটন মাস্টার, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রচার সম্পাদক এনাম মজুমদার, মফিজুল আলম, আবু তাহের বাচা প্রমুখ। এতে বক্তারা বলেন, বিগত সাড়ে ৯ বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা আসন্ন রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। তারা পটিয়ার উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, শেখ হাসিনার আস্থাভাজন সাংসদ সামশুল হক চৌধুরীর বলিষ্ট নেতৃত্বে পটিয়া উন্নয়নে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে। পটিয়ায় নৌকার বিজয় নিশ্চিত করতে তার হাতকে শক্তিশালী করতে হবে।