চট্টগ্রাম, , বুধবার, ২৬ আগস্ট ২০২৬

admin

মহেশখালীতে পাহাড় ধসে যুবক নিহত

প্রকাশ: ২০১৮-০৬-১২ ১৫:৩৯:৪৮ || আপডেট: ২০১৮-০৬-১২ ১৫:৩৯:৪৮

বীর কন্ঠ ডেস্ক  :

কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে বাদশা মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া হোয়ানক পানিরছরা এলাকার মৃত চান মিয়ার ছেলে।

মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, সোমবার সারারাত বৃষ্টিপাত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ জানতে ভোরে বাড়ির অদূরে নিজের সবজিখেত দেখতে গিয়েছিলেন তিনি। যাবার সময় রাস্তার পাশের ভাঙা পাহাড়ের একটি অংশ ধসে বাদশার মিয়ার ওপর পড়ে। এতে তিনি মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *