চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

ফটিকছড়িতে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যু 

প্রকাশ: ২০১৮-০৬-১৩ ২১:০৯:১০ || আপডেট: ২০১৮-০৬-১৩ ২১:০৯:১০

বীর কন্ঠ ডেস্ক  :

ফটিকছড়িতে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে ওয়াজ খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, বন্যার পানিতে দেয়াল নরম হয়ে ধসে পড়ে। এ সময় দেয়ালের মাটিতে চাপা পড়েন ওয়াজ খাতুন। এতে গুরুতর আহত হন তিনি। পরে বিকেলের দিকে তার মৃত্যু হয়।

নিহত ওয়াজ খাতুন উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামের মৃত মোহাম্মদ সোলাইমান (প্রকাশ কালু)’র স্ত্রী। স্থানীয় সংবাদ কর্মী কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বন্যার পানিতে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে ওয়াজ খাতুনের গায়ের উপর। এতে তার হাত, কোমর ও মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলেও বন্যার পানিতে রাস্তা-ঘাট ডুবে থাকায় হাসপাতালে নিতে পারেনি। পরে বাড়িতেই বিকেলে তার মৃত্যু হয়।

ফটিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায় বলেন, দেয়াল চাপায় বৃদ্ধার মৃত্যুর খবর স্থানীয় চেয়ারম্যান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *