চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঝুঁকিপূর্ন এলাকা থেকে সরে যেতে পুলিশের মাইকিং    

প্রকাশ: ২০১৮-০৬-১৩ ০২:৪১:১০ || আপডেট: ২০১৮-০৬-১৩ ০২:৪১:১০

ফাইল ছবি

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া: 

রাঙ্গুনিয়ায় কয়েকদিনের টানা বর্ষণে পাহাড় ধ্বসের আশংকা করছেন হাজারো মানুষ। পাহাড় ঝুঁকিতে বসবাসরত লোকজনকে সরে যেতে থানা পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেয়া হচ্ছে। 

সোমবার ও  মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঝুঁকিপূর্ন পাহাড়ি এলাকা থেকে লোকজনকে মাইকিং করে সরে যাওয়ার জন্য বলা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা বলেন“ গত বছরের ভয়াবহ পাহাড় ধ্বসের ট্র্যাজেডি’র কথা চিন্তা করে পুলিশের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং চলছে। পাহাড়ী ঝুঁকিপূর্ন ইউনিয়নে পুলিশের গাড়িতে মাইক বেঁধে পুলিশ কর্মকর্তারা মাইকিং চালাচ্ছেন। ”

গত বছরের ১৩ জুন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইতিহাসে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় পাহাড় ধসের ঘটনা ঘটেছিল। সেদিন রাতে রাজা নগর ও ইসলামপুর ইউনিয়নে পাহাড় ধ্বসে মাটি চাপা পড়ে ২২ জন মানুষ মারা যায়। এমাসেও পাহাড় ধ্বসের আশংকায় আছেন অন্তত ৩০ হাজার মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *