admin
প্রকাশ: ২০১৮-০৬-১৩ ০১:৫৩:৪১ || আপডেট: ২০১৮-০৬-১৩ ০১:৫৩:৪১

আলাউদ্দিন বীর কন্ঠ :
আরকান শ্রমিক ইউনিয়নের নেতা ও লোহাগাড়া সিটি হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর আরিফুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৩ হাজার পরিবহণ শ্রমিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।১২ জুন সন্ধ্যায় লোহাগাড়া বটতলী মহাসড়কে দাঁড়িয়ে এই ইফতার বিতরণ করা হয়।
বিতরণ শেষে লোহাগাড়া সিটি হাসপাতাল কনফারেন্স হল রুমে ইফতার ও আলোচনা সভা আয়োজন করেন ।
উক্ত ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান মোল্ল্যা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউল করিম আরবি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী,লোহাগাড়া থানার ওসি তদন্ত আব্দুল জলিল,সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল কবির সেলিম, লোহাগাড়া হাসপাতাল এসোসিয়েশনের সভাপতি নিবাস দাশ সাগর,আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এস,এম ইউনুছ,লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান,মোরশেদুল আলম নিবিল,যুবলীগ নেতা আদেল চৌধুরী,হেলাল উদ্দিন,জাবেদ ওমর রক্সি, সাংবাদিকবৃন্দ, সুধীগন,বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।