admin
প্রকাশ: ২০১৮-০৬-১৪ ২০:৪০:৪০ || আপডেট: ২০১৮-০৬-১৪ ২০:৪১:০২

নূর হোসেন মামুন, কাপ্তাই::
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩৭ পরিবারের ১৪০ লোকজনদের নিয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতার করলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন এবং তাহার পরিবার।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন শিশুদের মাথায় হাত বুলিয়ে তাঁদের ইফতার সামগ্রী হিসাবে তুলে দেন জুস, কেক, কলা এবং বিস্কুট এবং বড়দের দেওয়া দেন অন্যায়ের ইফতার সামগ্রী। পরে কাপ্তাই উপচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর জামানের পরিচালনায় দোয়া মাহফিল হয়। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন, তাঁর সহধর্মীনি ফারজানা শারমিন মৌসুমী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কন্যা আরিশা মাহরিন দোয়া ও ইফতার করেন সকলকে একসাথে নিয়ে।
এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, ইউপি সদস্য মো. সজিবুর রহমান, স্হানীয় সাংবাদিক ঝুলন দত্ত, নুর হোসেন মামুন সহ অারও অনেকে।
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া কাপ্তাই লগগেইট এলাকার ৭৯ বছর বয়সি ধনু মিয়া, কার্গো এলাকার ৭০ বছর বয়সি খেলু মাঝি তাঁদের প্রতিক্রিয়ায় জানান, ইউএনও স্যার এবং তাঁর পরিবারের সাথে ইফতার করতে পেরে আমরা খুবই আনন্দিত।
আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মহিলা খাইরুননেসা, জান্নাতুল ফেরদৌস সহ অনেকে আজকের দিনটাকে স্বরণীয় বলে জানান।
এদিকে ছোট্ট শিশু আকাশ, জীবন দাস, ফেরদৌস, ইমন সহ অনেকে জুস, কলা, কেক, বিস্কুট পেয়ে খুশিতে আত্মহারা হন।