admin
প্রকাশ: ২০১৮-০৬-১৪ ২৩:১৩:৩২ || আপডেট: ২০১৮-০৬-১৪ ২৩:১৩:৩২

আবদুল হাকিম রানা, বীরকন্ঠ:
পটিয়ায় আজ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ফোরামের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সভাপতি শহিদুল্লাহ কায়সার নিশাত।
প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সাবেক ছাত্রনেতা গোফান রানা,বক্তব্য রাখেন সাধারণ সম্পাক সিরাজ উদ্দিন বাবর,সহ সসভাপতি মুহাম্মদ সরওয়ার,যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর চৌধুরী,দপ্তর সম্পাদক শাহেদ তালুকদার,অর্থ সম্পাদক জামসেদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মিঠু চৌধুরী প্রমুখ। এতে মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে পটিয়া ষ্টুডেন্ট ফোরাম এঅঞ্চলের ছাত্র ছাত্রীদের সংগঠন। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে সুসংগঠিত রাখতে পারবে। তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পটিয়া থেকে একটি বাস ব্যবস্হা করার বিষয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন।