admin
প্রকাশ: ২০১৮-০৬-১৪ ১৬:০১:২৮ || আপডেট: ২০১৮-০৬-১৪ ১৬:০১:২৮

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিল থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গরু সহ এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার রাজানগর ইউনিয়নের হালিমপুর ৯নম্বর ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম মোহাম্মদ ছাপা (৭০)। সে ঐ এলাকার মৃত আলী হোসেনের পুত্র।
রাজানগর ইউপি চেয়ারম্যান শামসুল আলম তালুকদার বলেন, ‘সকালে বিলে গরুকে ঘাস খেতে দিয়ে কাজে গিয়েছিলেন কৃষক ছাপা । দুপুরে বৃষ্টিপাত শুরু হলে তিনি বিল থেকে গরুটি আনতে গিয়েছিলেন। সেখানেই ব্জ্রপাতে গরুসহ তার মৃত্যু হয়। নিহত কৃষক মোহাম্মদ ছাপার স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রয়েছে।