admin
প্রকাশ: ২০১৮-০৬-১৪ ১৪:০৬:৪১ || আপডেট: ২০১৮-০৬-১৪ ১৪:০৬:৪১

রাঙ্গুনিয়া, প্রতিনিধি:
ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দরিদ্র শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত (১৩জুন) বুধবার সকালে রোয়াজার হাট রাঙ্গুনিয়া ক্লাব মাঠে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য ড. হাছান মাহমুদ’র পক্ষ থেকে পাঁচশত দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মো. নঈমুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা সেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খান, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অভিজিৎ তালুকদার পাপেল,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ ইমন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মো. সোহেল হোসেন তালুকদার,পৌরসভা ছাত্রলীগ নেতা কাইসার,কলেজ ছাত্রলীগ নেতা মো. জর্জ,জাবেদ,নিশান প্রমুখ।