চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

সীতাকুণ্ডে ট্রাকে পণ্য বোঝাইয়ের সময় বেল্ট ছিঁড়ে শ্রমিক নিহত 

প্রকাশ: ২০১৮-০৬-১৪ ১৬:২৮:২৪ || আপডেট: ২০১৮-০৬-১৪ ১৬:২৮:২৪

বীর কন্ঠ ডেস্ক :

সীতাকুণ্ডের হাবিব জুট মিলে  ট্রাকে পণ্য বোঝাইয়ের সময় মাহবুবুল আলম (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৩ জুন) গভীর রাতে  দুর্ঘটনা ঘটে।মাহবুব দক্ষিণ সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার  জানান, পণ্য বোঝাইয়ের সময় বেল্ট ছিঁড়ে ওই শ্রমিক গুরুতর আহত হন। পরে তার সহকর্মীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *