admin
প্রকাশ: ২০১৮-০৬-১৫ ২০:৪০:০৯ || আপডেট: ২০১৮-০৬-১৫ ২০:৪০:০৯

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন অাজ শুক্রবার বিকালে উপজেলা বিভিন্ন স্থানের হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করেন।
কাপ্তাইয়ের নতুন বাজার, কেপিএম টিলা, কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাস স্টেন্ড, ব্যাঙছড়ি এলাকায় নিজে পায়ে হেটে হেটে বিধবা, হত দরিদ্র, এতিম পরিবারগুলোতে ঈদ বস্ত্র বিতরণ করেছেন।
নতুন বাজারস্থ হাসু নামক একজন বৃদ্ধা ঈদ বস্ত্র পেয়ে চোঁখের জল অাটকে রাখতে পারেনি। এসময় তিনি অাল্লাহ’র কাছে তার জন্য দোয়া করে বলেন, অামরারে এর অাগে কোন ইউএন সাব বাড়িতে অাইসা এইভাবে কাপড় দেয়নাই। অাপনারে অাল্লাহ বাঁচাইয়া রাখুক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বিভিন্ন বাড়িতে হত দরিদ্রদের অানন্দের চোখে জল দেখে বলেন, শাড়ি, লুঙ্গি পেয়েছেন। বাসায় কি অাগামী কাল অাবার অাসলে সেমাই চিনি খাওয়াবেন? জবাবে অাবারও হত দরিদ্রদের চোখের জল বের হলে তিনি সেমাই চিনি ক্রয় করার জন্যও নগদ অর্থ প্রদান করেন। তারপর বলেন, মা, কাল কিন্তু অাপনার এই ছেলে অাপনার পরিবারের হাসির মুহুর্তটা দেখতে অারেকবার অাসবে। অামাকে তখন সেমাই খাওয়াবেন তো?
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন এভাবে ঘুড়ে ঘুড়ে প্রায় অনেক হত দরিদ্রদের ঈদ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করে হাসি ফিরিয়েছেন পরিবারগুলোতে।