admin
প্রকাশ: ২০১৮-০৬-১৫ ২০:৫৯:০৮ || আপডেট: ২০১৮-০৬-১৫ ২০:৫৯:০৮

আবদুল হাকিম রানা বীর কন্ঠ :
প্রতি ঈদের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে পটিয়ার মানুষের যাতায়াতের সুবিধার্থে শহর থেকে পটিয়ার শেষপ্রান্ত মুজাফ্ফরাবাদ পর্যন্ত ফ্রি ভাড়াতে বাস সার্ভিসের উদ্বোধন করেছেন পটিয়ার মাটি ও মানুষের নেতা আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ।
তিনি এই কর্মসূচির নাম দিয়েছেন পটিয়ার মানুষের জন্য ঈদ উপহার ।
শুক্রবার শহরের চাক্তাই ব্রীজ এলাকায় যাত্রীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে এবং পটিয়াবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ফ্রি বাস সার্ভিস উদ্বোধন করেন সামশুল হক চৌধুরী এমপি ।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী’, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ দেবু , বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আকম সামশুজ্জামান, দক্ষিনজেলা ছাত্রলীগের সাবেক নেতা এম এজাজ চৌধুরী
উল্লেখ্য,পটিয়া থেকে শহরে যাতায়াতে পটিয়ার মানুষকে বাড়তি ভাড়া গুনতে হয় । তাছাড়া সবসময় গাড়ির সংকট লেগেই থাকে । ঈদের সময় মানুষের দূর্ভোগ বেড়ে যায় কয়েকগুন ।
এই অবস্থা থেকে উত্তরণের জন্য এমপি হওয়ার পর থেকেই ঈদ, পূজা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নিজ অর্থায়নে বাস সার্ভিসের ব্যবস্থা করে ব্যাপক প্রশংসিত হয়েছেন সামশুল হক চৌধুরী এমপি ।
প্রতি ঈদের ন্যায় এবারও আজ ১৫ ই জুন,শুক্রবার হতে ১৮ জুন সোমবার পর্যন্ত শহরের নতুন ব্রীজ এলাকা থেকে এই বাস চলাচল করবে ।
দক্ষিনজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আলহাজ্ব সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী এম এজাজ চৌধুরী পটিয়া নিউজকে জানিয়েছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর ব্যাক্তিগত অর্থায়নে পটিয়াবাসীর যাতায়াতের সুবিধার্থে নতুন ব্রীজ হতে পটিয়ার মুজাফফরাবাদ পর্যন্ত ৪ দিন ব্যাপী ফ্রি বিআরটিসি দোতলা বাস চলবে।