চট্টগ্রাম, , রোববার, ২৫ অক্টোবর ২০২৬

admin

সামশুল হক চৌধুরী এমপি’র নাতনীকে নিয়ে গণভবনের লনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ: ২০১৮-০৬-১৫ ১৭:৫৮:১৮ || আপডেট: ২০১৮-০৬-১৫ ১৭:৫৮:১৮

আবদুল হাকিম রানা বীর কন্ঠ :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটিয়ার পটিয়ার মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরী সারুনের মেয়ে সাইশা চৌধুরীকে নিয়ে গণভবনে হাঁটার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ‘আমাদের আপা, সাধারণে অসাধারণ’ এ শিরোনামে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকনের ফেসবুক ওয়ালে ভিডিওটি আপলোড করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়,চট্টগ্রাম-১২ পটিয়ার সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর ছেলে নাজমুল হক চৌধুরীর সারুনের মেয়ে সাইশা চৌধুরীকে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঁটছেন।

এসময় অনতিদূরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর হাত ধরে নাতনির হাঁটা ও কথা বলা উপভোগ করছেন আলহাজ্ব সামশুল হক চৌধুরী এমপি ।

সাইশার সাথে হেঁটে সময় পার করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি সাইশাকে ‘জয় বাংলা বলে আগে বাড়ো’ গানটি মুখে মুখে শেখান। ভবিষ্যতে দেশপ্রেম যাতে জাগ্রত হয় সেজন্য দেশ ও মাকে ভালোবাসতে বলেন।সামশুল হকের নাতনীকে নিয়ে বাগানে হাঁটছেন প্রধানমন্ত্রী। ছবি সংগৃহীত এ বিষয়ে নাজমুল হক চৌধুরী সারুন বলেন, ‘আমাদের পরিবারের সদস্যরা গণভবনে সৌজন্যসাক্ষাৎ করতে গিয়েছিলাম। ওই সময় আমার মেয়ে সাইশা চৌধুরীকে দেখে প্রধানমন্ত্রী তাকে কাছে ডাকেন।

আমার মেয়েও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে তাঁর কাছে ছুটে যান। পরে প্রধানমন্ত্রী সাইশাকে নিয়ে গণভবনে ঘুরে বেড়ান। প্রধানমন্ত্রী তাকে গান শেখান, বিভিন্ন ছোট-খাটো প্রশ্ন করেন, কবিতা শোনান।

সারুন আরও বলেন, শেখ হাসিনাতো মমতাময়ী নেত্রী। দেশের জন্য বঙ্গবন্ধু কন্যার ভালোবাসা অপরিসীম। ঠিক য়খন কোন শিশুকে কাছে পান তিনি আদর করে কাছে টেনে নেন। একজন প্রকৃত মায়েই জানে একজন শিশুকে কিভাবে স্নেহ ও ভালোবাসতে হয়।’

ঠিক একইভাবে দেশকেও প্রধানমন্ত্রী ভালোবাসেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *