admin
প্রকাশ: ২০১৮-০৬-১৭ ১৯:৪১:৫২ || আপডেট: ২০১৮-০৬-১৭ ১৯:৪৩:৪৭

আবদুল হাকিম রানা, বীরকন্ঠ:
দক্ষিণ চট্রগ্রামের সাবেক মহকুমা সদর পটিয়ায় যথাযথ ধর্মীয় ভাব গান্ভির্য পূর্ন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
হয়েছে। ঈদুল ফিতরের দিন পৌনে ৯টায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্টিত ঈদের নামাজে ইমামতি করেন অধ্যক্ষ মৌলানা মুখতার আহমদ,এ ঈদ জামাতে উপস্হিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন পটিয়া থেকে দু দু বার নির্বাচিত সাংসদ আলহাজ সামশুল হক চৌধুরী, কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, উপস্হিত ছিলেন কেন্দ্রীয যুবলীগ সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, সাবেক মেয়র নুরুল ইসলাম পটিয়া থানার অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ,সুচিন্তা বাংলাদেশের কেন্দ্রীয নেতা নাজমুল হক চৌধুরী শারুন,
আদালতের পিপি বদিউল আলম,ঈদ জামাত কমিটির সদস্য পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা,সদস্য আবুল কালাম বাবুল,নুরুল ইসলাম আর্মি জয়নাল আবেদীন,সালাম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা নজরুল ইসলাম সহ সবর্স্তরের রাজনীতিবীদ, পেশাজীবী ও শত শত বিভিন্ন শ্রেনীপেশার মানূষ এ ঈদ জামাতে শরিক হন।এতে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি সামশুল হক চৌধুরী বলেন সুদির্ঘ এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আগত পবিত্র ঈদ সকলের জন্য আনন্দ,ভাতৃত্ব ও পরস্পর সৌহার্দ্য সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে আসে।
এ প্রাণের উৎসবে আমাদেরকে সব ধরনের ভেদাভেদ ভূলে সমগ্র জাতির ঐক্য ও সম্প্রীতির জন্য দিপ্ত শপথ নিতে হবে। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান। ঈদ জামাত ব্যবস্হাপনা কমিটির সভাপতি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ বলেন, পটিয়ায় সৌহার্দ্য সম্প্রীতির প্রাণ পুরুষ এমপি সামশুল হক চৌধুরী, তিনি সব দল মতের উর্ধ্বে এই পটিয়াকে স্হান দিয়েছেন, এখানে তিনি বিগত সময়ে উন্নয়ন সম্প্রীতির মাধ্যমে শান্তি প্রতিষ্টিত করেছেন। তিনি ঈদ জামাত কমিটির পক্ষ থেকে পটিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। পরে ঈদ জামাতে দেশ ও জাতির সমৃদ্বি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পরে এমপি সামশুল হকের গ্রামের বাড়ী শোভনদন্ডি, ঊপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরীর আশিয়ার বাথুয়াস্হ গ্রামের বাড়ী,পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ পৌর সদরের ৪নং ওয়ার্ডস্হ বাস ভবন, উপজেলা নির্বাহী কমকর্তা রাসেলুল কাদের পটিয়ার সরকারী বাস ভবনে,ষ্ট্যান্ডার্ড,ব্যাংকের এমডি আলহাজ মামুন অর রশীদ কুসুমপুরাস্হ নিজ গ্রামের বাড়িতে,দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ৪নং ওয়াডস্হ নিজ বাড়ীতে,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্বা আ ক ম শামসুজ্জমান চৌধুরী বড়লিয়াস্হ নিজবাড়ীতে, সাবেক উপজেলা চেয়ারম্যান দক্ষিণ জেলা বিনপির সহসভাপতি আলহাজ ইদ্রিস মিয়া ছনহরাস্হ নিজ বাসভবনে, পটিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পীরজাদা এয়ার মুহাম্মদ পেয়ারু বড়লিয়া সালামিয়া দরবারের নিজ বাস ভবনে, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি শহীদুল আলম বড়লিয়াস্হ নিজবাড়ীতে, ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম মহা সচিব আসিফ সিরাজ পৌর সদরস্হ নিজ বাড়ীতে ও ফেডারেল ইন্সুরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ মাহবুল আলম হাইদগাওস্হ নিজ গ্রামের বাড়িতে ঢাকাস্হ পটিয়া সমিতির সভাপতি মাহবুল আলম সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন হিরো খরনাস্হ নিজ গ্রামের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এক পর্যায়ে তাদের সাথে পৃথক পৃথকভাবে শুভেচ্ছা বিনিময় করেন পটিয়া প্রেসক্লাব সভাপতি এস এম এ কে জাহাংগির, সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, সাংবাদিক সমিতির সভাপতি নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক এটিএম তোহা
সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক সহ সাংবাদিক বুদ্বীজিবি ও সর্বস্তরের সাধারণ মানুষ।
