admin
প্রকাশ: ২০১৮-০৬-১৮ ২৩:৩২:০২ || আপডেট: ২০১৮-০৬-১৮ ২৩:৩২:০২

নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাই উপজেলার রেশম বাগান এলাকায় মো. রুবেল (২২) নামক এক মদ্যপায়ীকে অাজ সোমবার সকালে ভ্রাম্যমান অাদালতে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল অামিন।
স্থানীয় সুত্রে জানা যায়, কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের রেশম বাগান এলাকায় মদ্যপান করে মাতলামী করার অভিযোগে অাজ সোমবার সকালে মো. জামাল উদ্দিনের পুত্র মো. রুবেলকে অাটক করে পুলিশ। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদক সেবন করে এলাকার শান্তি প্রিয় মানুষকে উত্তক্ত করে অাসছিলে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট রুহুল অামিন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অাইন-১৯৯০ এর ১০(২) ধারা লংঘনের দায়ে একই অাইনের ২২(ঘ) ধারায় উক্ত মদ্যপায়ীকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অাগামীকাল তাকে রাঙামাটি অাদালতে প্রেরণ করা হবে।
এদিকে গত ২০দিনে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল অামিন ভ্রাম্যমান অাদালতে মাতলামির অভিযোগে ৪জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।