চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে এক যুবক

প্রকাশ: ২০১৮-০৬-১৮ ১৫:৫৪:৩৫ || আপডেট: ২০১৮-০৬-১৮ ১৫:৫৪:৩৫

বীর কন্ঠ ডেস্ক :

চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছে মোহাম্মদ অনিক (২৫) নামে এক যুবক। রোববার রাত ৯টার দিকে নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী সড়কে এ ঘটনা ঘটে। নিহত অনিক নগরীর দামপাড়া ২ নম্বর পল্টন রোডের মোহাম্মদ নাছিরের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, রাত ৯টা ২০ মিনিটের দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে চমেকে নিয়ে আসেন কিছু লোক। তারা জানিয়েছেন, হাসপাতালের অদূরে চট্টেশ্বরী সড়কের তিন রাস্তার মোড়ে অনিককে ছুরিকাঘাত করে কয়েকজন দুর্বৃত্ত। এতে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকে। পথচারীরা দেখে সাথে সাথে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক অনিককে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার বুকের নিচের ভাগে ছুরির কয়েকটি আঘাত রয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *