চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

admin

দোহাজারী খান প্লাজা ব্যবসায়ী সমিতির লাকী কুপন ড্র অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৮-০৬-১৮ ২০:১৪:৩৯ || আপডেট: ২০১৮-০৬-১৮ ২০:১৪:৩৯

এসএম রাশেদ,চন্দনাইশ প্রতিনিধি:

দোহাজারী খান প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত লাকী কুপন ড্র অনুষ্ঠান ১৮ (সোমবার) বিকালে খান প্লাজা চত্ত্বরে অত্র ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ডাঃ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও দোহাজারী পৌর প্রশাসক আ.ন.ম বদরুদ্দোজা। উদ্বোধক ছিলেন, খান প্লাজার স্বতাধিকারী আলী আজম খান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভার সহায়ক সদস্য শাহা আলম, এসএম জামাল উদ্দীন, প্রধান শিক বিষ্ণুযশা চক্রবর্তী, সাংবাদিক এসএম রাশেদ, আমির হোসেন। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শহীদুল আলম, ব্যবসায়ী কামাল উদ্দীন প্রমুখ। লাকী কুপন ড্র অনুষ্ঠানে প্রথম পুরুস্কার ১০০সিসি মোটরসাইকেল বিজয়ী হন সাতকানিয়ার কালিয়াইশ মাষ্টারহাট এলাকার আলী মহুরীর বাড়ী এলাকার হাজী আবদুল মন্নানের পুত্র মোঃ মহসিন। এছাড়াও লাকী কুপন ড্র অনুষ্ঠানে প্রথম পুরস্কারসহ ছোট-বড় মোট ৪০টি পুরস্কার দেওয়া হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *