admin
প্রকাশ: ২০১৮-০৬-১৮ ০১:০৩:৪০ || আপডেট: ২০১৮-০৬-১৮ ০১:০৩:৪০

স্পোর্টস ডেস্ক :
আগেরদিন আর্জেন্টিনাকে থমকে দিয়েছিল পুঁচকে আইসল্যান্ড। আজ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছে মেক্সিকো। স্বাভাবিকভাবেই আরেক ফেবারিট ব্রাজিলের ওপর চাপ তৈরি হয়েছিল। সুইজারল্যান্ডের কাছে না আবার আরও এক ফেবারিটের পতন ঘটে যায়!
কিন্তু নেইমার, মার্সেলো, কৌতিনহোরা সেই সুযোগ আর সুইসদের দিলেন না। অসাধারণ এক গোলে প্রথমার্ধে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে ১-০ গোলের লিড এনে দিয়েছেন বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনহো।
অসাধারণ এক গোল করলেন বার্সা তারকা। ২০ মিনিটেই রোস্ত অন-ডনের দর্শকদের জাগিয়ে তুললেন কৌতিনহো। ডান পায়ের অসাধারণ এক শটে।
প্রথমে লেফট উইং থেকে বল নিয়ে ওয়ান টু ওয়ান এগিয়ে এলেন নেইমার এবং মার্সেলো। বক্সের ভেতরে একেবারে গোললাইনের পাশ থেকে পাস দেন নেইমার। বলটি গোলের সামনে থেকে ফিরে আসে। পেয়ে যান কৌতিনহো। বক্সের একেবারে মুখ থেকে তার ডান পায়ের বুলেট গতির শট সুইজারল্যান্ডের জাল এফোঁড়-ওফোঁড় করে দেয়। সুইজারল্যান্ডের গোলরক্ষক সোমার কোনো সুযোগই ফেলেন না বলটি ঠেকানোর। ব্রাজিল ১ : ০ সুইজারল্যান্ড।
এর আগে ১১ মিনিটেই অসাধারণ এক সুযোগ তৈরি হয়েছিল। সুযোগটা তৈরি করেছিলেন নেইমার। বাম পাশ থেকে কয়েকজনকে কাটিয়ে তিনি বলটা ঠেলে দেন সুইজারল্যান্ডের গোলমুখে। সেখানে ছিলেন পওলিনহো। সামনে গোলরক্ষক এবং পাশে একজন ডিফেন্ডার। ভালোবাবে শটটা নিতে পারলেই গোল। কিন্তু ঠিকভাবে শটটাই নিতে পারলেন না তিনি। ডান কোন ঘেঁষে বলটা চলে যায় বাইরে।
১৪ মিনিটেই নেইমারকে ডি বক্সের সামনে কঠিন ট্যাকল করে বসেন বেহরামি। বল নিয়ে এগিয়ে যাওয়ার মুহূর্তে নেইমারের পায়ের সঙ্গে পেঁছিয়ে তাকে ফেলে দেন। ৩১তম মিনিটে পেছন থেকে নেইমারকে আঘাত করেন সুইজারল্যান্ডের অধিনায়ক লিচস্টেইনার। ফলে হলুদ কাড দেখতে হয় তাকে।l