চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

admin

চট্টগ্রামে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত

প্রকাশ: ২০১৮-০৬-১৯ ১৯:৫৯:৫৬ || আপডেট: ২০১৮-০৬-১৯ ১৯:৫৯:৫৬

বীর কন্ঠ ডেস্ক :

খুলশী থানার হলিক্রিসেন্ট হাসপাতালের সামনে  বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে তিথী বড়ুয়া (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ জুন) দুপুর দেড়টার দিকে নগরের এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিথী বড়ুয়া রাঙ্গুনিয়‍া উপজেলার ইছামতি গ্রামের সাধন বড়ুয়ার মেয়ে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং উদীয়মান মডেল।

খুলশী থানার এসআই মো. মাহবুব  বলেন, ‘যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশাকে ৪ নম্বর বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জড়িত চালকসহ বাসকে আটক করা হয়েছে।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের এএসআই মো. আলাউদ্দিন তালুকদার  বলেন, ‘বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক কলেজছাত্রী গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *