চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

admin

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের দর্শনার্থীদের উপর গুলি, আহত ১০

প্রকাশ: ২০১৮-০৬-১৯ ২০:৪০:৫০ || আপডেট: ২০১৮-০৬-১৯ ২০:৪০:৫০

চকরিয়া অফিস:

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের ধাওয়া দিয়ে পার্ক কর্তৃপক্ষ গুলি চালিয়েছে। এঘটনায় ধাওয়া পাল্টা ধাওয়ায় প্রায় ১০জন দর্শনার্থী আহত হয়েছে। ১৯জুন মঙ্গলবার বেলা ২টার দিকে এঘটনা ঘটে।

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ইজারাদার মোহাম্মদ রফিক উদ্দিন জানান, মঙ্গলবার পার্ক সরকারি বন্ধ থাকায় ইজারাদারপক্ষ সাফারি পার্কের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মওলার কাছ থেকে ঈদ উপলক্ষে পার্ক খোলা রাখার অনুমতি নেন। ইজারাদার অনুমতি পাওয়ার পর প্রায় এক হাজার দর্শনার্থীর মাঝে টিকেট বিক্রি করেন। কিন্তু ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের রেঞ্জার মোর্শেদ আলম ও বিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম পার্কের গেইট খুলে দিতে দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করেন।

তিনি আরো জানান, পরে ৭৫ হাজার টাকা দিতে চাইলে রেঞ্জার ও বিট কর্মকর্তা দেড় লক্ষ টাকায় দাবিতে অনড় থাকেন।

 

দর্শনার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পার্কে ডুকতে না পারলে হট্টগোল শুরু হয়। এতে পার্ক কর্তৃপক্ষ দর্শনার্থীদের উপর ফাঁকা ৫রাউন্ড গুলি ছুঁড়ে ভিতি সঞ্চার করে। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এঘটনায় ১০জন দর্শনার্থী আহত হন।

আহতের মধ্যে সাহাব উদ্দিন (৩০), আলী হোসেন (২৫), হেলাল উদ্দিন (৩০), আবু তাহেরসহ (২৫) বাকী আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বিট কর্মকর্তা মাজাহারুল ইসলাম বলেন, দর্শনার্থীরা উত্তেজনা সৃষ্টি করলে তারা ভিতি সঞ্চার করতে বাধ্য হয়ে গুলি ছুঁড়েন।

পার্কের ইজারাদার মোহাম্মদ রফিক উদ্দিন অভিযোগ করেন, ঈদ উপলক্ষে গাজীপুর সাফারিপার্ক খোলা আছে। পার্কের বিভাগীয় বন কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে দর্শনার্থীদের কাছে টিকেট বিক্রি করি। কিন্তু রেঞ্জার ও বিট কর্মকর্তা দেড় লক্ষ টাকা ঘুষ দাবি করে পার্কের গেইট বন্ধ রাখায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষ ও দর্শনার্থীদের মধ্যে হট্টগোলের ঘটনার পরপরই থানার এসআই আব্দুল খালেদের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিন্ত্রয়ণে আনে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *