চট্টগ্রাম, , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

admin

পটিয়া আদালতের আইন কর্মকর্তা বদিউল আলম জাতীয় কবি নজরুল পদকে ভূষিত

প্রকাশ: ২০১৮-০৬-১৯ ২১:১৯:২৩ || আপডেট: ২০১৮-০৬-১৯ ২১:১৯:২৩

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :

পটিয়া আদালতের আইন কর্মকর্তা (পিপি) বদিউল আলম আইন পেশায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ রাজধানী ঢাকার স্বদেশ বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় কবি কাজী নজরুল স্মৃতি সম্মাননা লাভ করেছেন।

সম্প্রতি রাজধানীর হোটেল অরনেট এ বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। এছাড়াও এতে উপস্থিত ছিলেন সাবেক স্ব-রাষ্ট্র মন্ত্রী সামশুল হক টুকু সহ বিভিন্ন রাজনীতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ। উলেøখ্য, ইতিপূর্বে পটিয়া আদালতের আইন কর্মকর্তা বদিউল আলম মাদার তেরেসা পদকে ভূষিত হয়েছিলেন। তিনি পটিয়া আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সাবেক সভাপতি ছাড়াও বাংলাদেশ মানবাধিকার কমিশন পটিয়া শাখার সভাপতি, পটিয়া মহকুমা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, পটিয়া প্রেস ক্লাবের আজীবন সদস্য ও পটিয়া নারী জাগরণ সংস্থার কাউন্সিলর এবং পটিয়া আদালতে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *