চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

admin

অাজিজনগরে  ইয়াবাসহ যুবক অাটক

প্রকাশ: ২০১৮-০৬-২১ ২১:২৬:২২ || আপডেট: ২০১৮-০৬-২১ ২১:২৬:২২

নাজিম উদ্দীন রানা,বীরকন্ঠঃ

লামা উপজেলার অাজিজনগরে ইয়াবাসহ এক ব্যক্তিকে অাটক করেছে অাজিজনগর পুলিশ। অাজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অাজিজনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জাহেদ লতিফ পাড়াস্হ ইসকান্দার টিলা নামক স্হানে অাযম খানের বাগান থেকে অাজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরের দুঃসাহসী অভিযানে সঙ্গীয় ফোর্স নায়েক শরীফুল ইসলাম,কন্সটেবল অাল মামুন,পাপন তালুকদার,ও সরোয়ার হোসেনকে নিয়ে  ইয়াবা সহ অাসামী গ্রেপ্তার করেন।

অাটককৃত ব্যক্তির নাম মোঃ অাবুল কাশেম (৩২) পিতা মৃত হাজী অাবু বক্কর ছিদ্দিক, গ্রামঃ মোহাম্মদ পাড়া ৫নং ওয়ার্ড, গজালিয়া, লামা, বান্দরবান পার্বত্য জেলা।

উল্লেখ্য যে,তার বিরুদ্ধে লামা থানায় অারো একটি মামলা রয়েছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত অাটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক অাইনে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *