চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

admin

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৫

প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৭:০৩:৫৭ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৭:০৩:৫৭

বীর কন্ঠ ডেস্ক :

খুলনায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৫ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. শরিফুল ইসলাম (৩৫), মোস্তফা গাজী (৪৫)। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন এসব তথ্য জানান।

ঘটনাস্থল থেকে তিনি বলেন, পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ১৪-১৫জন আহত হয়েছেন।

ওসি বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *