চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

admin

চকরিয়ায় গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশ: ২০১৮-০৬-২১ ২৩:১৪:৫৫ || আপডেট: ২০১৮-০৬-২১ ২৩:১৪:৫৫

চকরিয়া  অফিস :

চকরিয়ায় ঝুলন্ত অবস্থায় নয়ন মনি রোহানা (২৫) নামের গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২১ জুন সকাল ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল এলাকার বসতবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা যায়, বিগত সাত বছর পূর্বে রংমহল এলাকার আব্দুল গফুর প্রকাশ গফুর মিস্ত্রীর পুত্র রমজান আলীর সাথে প্রেমের সম্পর্কে শরিয়ত মোতাবেক বিয়ে হয় একই ইউনিয়নের উলুবনিয়া গ্রামের শাহাব মিয়ার কন্যা নয়ন মনি রোহানার সাথে। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিক ভাবে চলছিল এবং তাদের ঘরে বর্তমান ৬ বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

বিগত কয়েকমাস ধরে স্বামী রমজান আলী মাছ ব্যবসার কাজে পটিয়ায় স্ত্রী-পুত্র নিয়ে ভাড়া বাসায় থাকতেন। ওখানে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় এবং স্ত্রী রোহানাকে মারধর করতেন।

গত দু’দিন আগে স্ত্রী রোহানা পটিয়ার ভাড়া বাসা থেকে রাগ করে বাপের বাড়ি উলুবনিয়ায় চলে আসতে পথ আটকায় তার শ্বাশুড় গফুর মিস্ত্রী। তার পুত্রের উপযুক্ত বিচার করবে আশ্বাস ও পুত্র বধূকে শান্তনা দিয়ে শ্বাশুড় বাড়ি রংমহলে নিয়ে আসেন। পরদিন স্বামী রমজান আলী তার বসতবাড়ি রংমহলে ফিরে এসে স্ত্রীকে মারধর করে।

এসময় পুত্রবধূর গায়ে হাত তুলার দায়ে পুত্রকেও মারধর করে শাস্তি দেন শ্বাশুড়। বুধবার রাতে ৬ বছরের পুত্রকে নিয়ে একা দরজাবদ্ধ করে ঘুমিয়ে গেলে পরদিন ভোরে শয়ন কক্ষে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় শ্বাশুড় বাড়ির সদস্যরা। স্থানীয় ইউপি সদস্য নুর নেওয়াজ বেগম ও জসিম উদ্দিন বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চকরিয়া থানার উপ-পরিদর্শক জুয়েল চৌধুরী এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘটনা সত্যতা নিশ্চিত করেন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *