admin
প্রকাশ: ২০১৮-০৬-২১ ২২:৫৮:৪৪ || আপডেট: ২০১৮-০৬-২১ ২২:৫৮:৪৪

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়ার মুন্সেফ বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ আলম খোকন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে তাকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ।
সমিতির সভাপতি আবদুল হামিদ সওদাগরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বক্তব্য রাখেন সমিতির কর্মকর্তা জসিম উদ্দিন, সেবার চেয়ারম্যান সেলিম উদ্দিন, শাহ আলম সেলিম, নুরুল ইসলাম বাচা, মো. লোকমান প্রিন্স, জানে আলম, জসিম উদ্দিন, নায়ক আবুল বশর, মো. বশর, সাইফু, মুরাদ, জমির উদ্দিন প্রমুখ।
এসময় মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেন, সাংগঠনিক দক্ষতার ফলে শাহ্ আলম খোকন আজ জেলা কমিটিতে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়ে পটিয়াবাসীকে গৌরবান্বিত করেছেন। আমরা তার সমৃদ্ধি কামনা করি। আশা করি তিনি আগামী দিনেও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে যাবেন।