চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

admin

ফেনী-মাইজদী মহাসড়কের বাস চাপায় পল্লী চিকিৎসক নিহত

প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৭:৪৬:১০ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৭:৪৬:১০

বীর কন্ঠ ডেস্ক :

ফেনীর দাগনভূঞায় বাস চাপায় ডা. মজিবুল হক (৬০) নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফেরার সময় ফেনী-মাইজদী মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ ঘাতক বাসটিতে আটক করেছে। তবে চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে সিলোনীয়া বাজারস্থ আরজু ক্লিনিকের মালিক ডা. মজিবুল হক মোটরসাইকেলে জালানি নিয়ে ফিরছিলেন। তিনি মোটরসাইকেল নিয়ে ফেনী-মাইজদী মহাসড়কের সিলোনীয়া পাম্পের সামনের রাস্তায় পৌঁছলে শাহী পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত ডা. মজিবুল হক জায়লস্কর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর গ্রামের কাজী মৌলভী আবদুস সামাদের বাড়ির মৃত ছেরাজল হকের ছেলে। তিনি ৬ কন্যা সন্তানের জনক।

পাবিারিক সূত্র জানায়, রাত ৯ টায় বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *