চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

admin

রাঙ্গুনিয়ায় হযরত মোহছেন আওলিয়ার ওরশ পালিত

প্রকাশ: ২০১৮-০৬-২১ ২৩:০৫:৩৭ || আপডেট: ২০১৮-০৬-২১ ২৩:০৫:৩৭

আব্বাস হোসাইন আফতাব, রাঙ্গুনিয়া প্রতিনিধি : 

হযরত শাহ মোহছেন আওলিয়া (রহ.) এর ওরশ শরীফ ও আলোচনা সভা বুধবার রাতে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী আপন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গুনিয়া হযরত শাহ মোহছেন আওলিয়া (র.) স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা সাবেক পৌর কাউন্সিলর মুহাম্মদ হেলাল উদ্দিন শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাহাতিয়া নক্সবন্দিয়া দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী।  প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনিয়া কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ।

সভায় উপস্থিত ছিলেন হযরত শাহ মোহছেন আওলিয়া স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা মুহাম্মদ এনায়েতুর রহিম, মো. জসিম উদ্দিন মুন্সি,  ফরিদ উদ্দিন আহমদ, মো. জাহাঙ্গীর আলম, মো. জসিম, মো. রেজাউল করিম, মো. খুরশেদ আলম, মোহাম্মদ নুরুল আবচার, মোহাম্মদ হেলাল উদ্দিন, রাসেল রাসু,  আবদুর রহীম আশরাফী প্রমুখ।

আলোচনা সভা শেষে আখেরী মুনাজাত ও তবরুক বিতরনের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।  পরে রাতব্যাপী কাওয়ালী পরিবেশন করেন ভারতের বিখ্যাত শিল্পীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *