চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

admin

লোহাগাড়ায় যাত্রীবাহী গাড়িতে অভিযান: চোলাইমদসহ নারী পাচারকারী আটক

প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৮:৩৮:৫১ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৮:৩৮:৫১

আলাউদ্দিন, বীর কন্ঠ :

চট্টগ্রামশহরমুখী লোহাগাড়া উপজেলার চুনতি বাজার এলাকায় একটি যাত্রীবাহী গাড়িতে অভিযান চালিয়ে ২০ লিটার চোলাইমদসহ ইসমত আরা বেগম (৩৫) নামে এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। ২০ জুন রাতে  তাকে আটক করা হয়। আটক ইসমত আরা বেগম (৩৫) কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং’র মৃত বাবুলের স্ত্রী।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই পাচারকারী নারীকে আটক করা হয়। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক ২১ জুন সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *