admin
প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৮:০৭:৫৬ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৮:০৭:৫৬

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়ায় মো. জামাল উদ্দিন(৩৫) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জামায়াত কর্মী জামাল ওই এলাকার মৃত পেঠান বক্সের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন, ২০১৩ ও ২০১৪ সালে দেশব্যাপী জামায়াত শিবিরের তাণ্ডবের সময় সাতকানিয়ায় দায়েরকৃত বিভিন্ন মামলার আসামি জামাল। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
বুধবার রাতে সোর্সেও মাধ্যমে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।