চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

admin

সৌদি আরবে সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্টিত 

প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৭:৩৪:৪১ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৭:৩৪:৪১

খলিল চৌধুরী, মক্কা-সৌদি আরব:

লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম সৌদি আরব মক্কা শাখার উদ্যোগে গত ১৮জুন রাত আনুমানিক সাড়ে ১০টায় মিসফালাহ হোটেল নুরাতুস সামস-২তে  ঈদ পূর্ণমিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

এ ঈদ পুর্ণমলনী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড প্রবাসী গ্রুপের চোয়ারম্যান ও মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ উমর ফারুক।  ডায়মন্ড প্রবাসী গ্রুপের এমডি ও সংগঠনের আজীবন উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ফয়েজ আহমদ চৌধুরী ও নুরুল আমিন সঞ্চলনা করেন।

সংবর্ধিত অতিথি ছিলেন পবিত্র ওমরা পালনে আসা দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ বিশেষ প্রতিনিধি ও বীর কন্ঠ সম্পাদক কাইছার হামিদ, দৈনিক কর্ণফুলী প্রতিনিধি এম.সাইফুল্লাহ চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়া আইনজীবী সহকারী সমিতি সভাপতি মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান।

অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন, মিলেনিয়াম টিভি সৌদি-প্রতিনিধি ও লোহাগাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, হারুনুর রশিদ রাশু, হাফেজ শহিদুল্লাহ শিবলী, আমান উল্লাহ আমান, নুরুল কবির চৌধুরী ও মোহাম্মদ সোলাইমান প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিসহ সবার উপস্থিতে প্রধাধ অতিথি আলহাজ্ব মোঃ ফারুক ফোরামের ফরম পুরণের মাধ্যমে প্রবাসে অনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।

এ সময় ফোরামের প্রবাসী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ দেলোয়ার, আবু তাহের, আব্দুল আজিজ, আলহাজ্ব আবুল বশর, মুহাম্মদ শোয়াইব, আবদুর রহমান, ইকবাল হোসাইন, শাহাদাৎ হোসাইন, রিদুওয়ানুল ইসলাম, হাফেজ মুহাম্মদ  শহিদুল্লাহ্ শিবলী, গিয়াস উদ্দীন চৌধুরী, নুরুল আবসার, কামাল উদ্দীন, মোহাম্মদ শহিদ, নাজিম”উদ্দীন বাবুল, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল খালেক, আবদুল জব্বার, জানে আলম জয়নাল, আবদুর রাজ্জাক, মোহাম্মদ দিদার, মো:-জনি ও আবদুল আজিজ প্রমুখ.

 

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদেরকে সংগঠনের পক্ষে থেকে সম্মাননা উপহার তুলে দেয়ে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *