চট্টগ্রাম, , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

admin

হাটহাজারীতে বসতঘরে অগ্নিকাণ্ড

প্রকাশ: ২০১৮-০৬-২১ ১৭:১১:১৮ || আপডেট: ২০১৮-০৬-২১ ১৭:১১:১৮

বীর কন্ঠ ডেস্ক :

হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই মালিকের দুটি বসতঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে স্থানীয় বাসিন্দা মো. সেলিম ও মো. মহসীনের দুটি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার স্টেশনের একটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দুই মালিকের দুটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *