admin
প্রকাশ: ২০১৮-০৬-২২ ১৮:৫১:৪২ || আপডেট: ২০১৮-০৬-২২ ১৮:৫১:৪২

বীর কন্ঠ ডেস্ক :
চট্টগ্রামের রাউজানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে গেছে। এতে ওই বাসের তিন যাত্রী মারা গেছেন। আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনকে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২২ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
রাউজান থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার কাজ শুরু করে। পরে রাউজান ও রাঙ্গুনিয়া থানা এবং হাইওয়ে পুলিশ উদ্ধার কাজে যোগ দেয়। ইতোমধ্যে বাস থেকে তিনজনকে নিহত এবং ১০ জনকে জীবিত অবস্থায় বের করে আনা হয়। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় বাসটি রাউজান থেকে যাত্রী নিয়ে রাণীরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উত্তর রাউজান গহিরার পর পিং সিটি নামক স্থানে একটি পুকুরে পড়ে যায়। তবে বাসে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি বলে জানান ঘটনাস্থলে থাকা পুলিশের এই কর্মকর্তা।