admin
প্রকাশ: ২০১৮-০৬-২৩ ১৫:৩৭:২৮ || আপডেট: ২০১৮-০৬-২৩ ১৫:৩৭:২৮

চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়ার ভাঙ্গারমুখে ম্যাজিক গাড়িচাপায় ছলেমা খাতুন (৭৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ছলেমা জেলার মহেশখালী উপজেলার কালারমাছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকার মৃত মোহাম্মদ ছৈয়দের স্ত্রী।
শনিবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাঙ্গারমুখ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ছলেমা। এসময় চিরিংগা অভিমুখী যাত্রীবাহী একটি ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট নূরে আলম বলেন, ওই বৃদ্ধার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে