চট্টগ্রাম, , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

admin

সাতকানিয়ায় সাজাপ্রাপ্ত জামায়াত কর্মী গ্রেফতার

প্রকাশ: ২০১৮-০৬-২৩ ১৬:২২:১৪ || আপডেট: ২০১৮-০৬-২৩ ১৬:২২:১৪

বীর কন্ঠ ডেস্ক :

সাতকানিয়ায় মোহাম্মদ হোসেন সিকদার (৫৬) নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে ছদাহা আফজলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, তিনি আদালতের দেয়া দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন জানান, জামায়াত কর্মী মোহাম্মদ হোসেন সিকদারকে আদালত সাজা দেয়ার পর নিজেকে অনেকটা পালিয়েই চলাফেরা করছিলেন। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

শুক্রবার দিনগত রাতে তার অবস্থান জানতে পেরে পুলিশ অভিযানে যায়। উপজেলার ছদহা আফজলনগর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সাতকানিয়ার ছদাহা আফজলনগর গ্রামের খোরশেদ আলী সওদাগরের ছেলে এবং জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর অনুসারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *